ফেসবুকে প্রাইভেসি চেক-আপ

২৮ জানুয়ারি, ২০২০ ১২:২১  
ব্যক্তিগত তথ্যের নিয়ন্ত্রণ করুন স্লোগানে আজ (২৮ জানুয়ারি) বিশ্বজুড়ে পালিত হচ্ছে ডাটা প্রাইভেসি ডে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির পরিচালনায় ন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যালায়েন্সের (এনসিএসএ) নেতৃত্বে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে। দিবসটিতে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা যাচাই করার আহ্বান জানিয়েছে ফেসবুক। চারটি ক্যাটাগরিতে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা যাচাইয়ের সুযোগ দিয়েছে সামাজিক যোগাযোগ নেটওয়ার্কটি। এগুলো হলো- ফেসবুকে শেয়ারকৃত পোস্টগুলো কারা দেখতে পারবে। কিভাবে অ্যাকাউন্ট সুরক্ষিত করা যাবে। কীভাবে অন্যরা ফেসবুকে ব্যবহারকারীকে খুঁজে পাবে এবং কীভাবে ডাটা সেটিং করতে হবে। এখান থেকে সেটিংসে গিয়ে তথ্যগুলো কারা দেখতে পারবে তা নির্ধারণ করতে হবে।